বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী- ৩ নৌকায় ভোট দিলে ভোটের দিন ছেঁচি (পিষে) ফেলার ঘোষণা দিলেন আ.লীগ সভাপতি

আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৪২৪

মোঃ নুর হোসাইন-
নৌকা প্রতীকে ভোট দিলে ছেঁচি (পিষে) ফেলার ঘোষণা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ।
গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ডা. জাফর উল্যাহ বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ এর প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
ভোটারদের ছেঁচি ফেলার ঘোষণার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটাই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব বলছি কাদিরপুরের একটা লোকও যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন ওদেরও কাদিরপুর থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। আছে দুই একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।
এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, কাদিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনসহ তার নেতাকর্মীরা।
অভিযোগের নাকচ করে দিয়ে ডা. এবিএম জাফর উল্যাহ বলেন, নৌকার বিরুদ্ধে এ ধরনের কথা আমি বলিনি। তবে যারা এ ধরনের অভিযোগ করছে তারাই এক সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, এটা নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ২,৪২৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ