বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫, এটিএন বাংলার গাড়ি ভাংচুর

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ৩,৬৯৯

নুর হোসাইন :
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাবুয়া বাজারে পূর্বঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এসময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ফলে উত্তেজনা সৃষ্টি হয়। ওইসময় পাশ্ববর্তী একলাশপুর বাজারে পথসভা করছিলেন আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের ধাওয়া করে। তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ৫ জন আহত হয়। একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া না পাওয়ায় কোনো মন্তব্য যুক্ত করা যায়নি।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব। এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজন বলেন, অতর্কিত ভাবে আমাদের গাড়ি ভাংচুর করা হয়। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। এসময় গাড়িতে ছিলেন ঢাকা থেকে আসা রিপোর্টার নাজিমুর রহমান ও এটিএন নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে নিন্দা জানিয়েছেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। তিনি বলেন, এমন হামলা সত্যিই ন্যাক্কারজনক। আমরা এটিএন বাংলার গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। প্রশাসন যেনো দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনে সেই আশা করি। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব ছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। খুব দ্রুতই দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠক: ৩,৬৯৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ