বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সরকার পতনের খবর শুনার জন্য কান পেতে অপেক্ষা করুন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

bijoyadmin
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ৫,৫৮০

 

মোঃ নুর হোসাইন :
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, সরকার যতই শক্তি প্রয়োগ করুক, যতই অপকৌশল করুক, তাদের শেষ রক্ষা হবে না, পতন অনিবার্য। তাই এই ফ্যাসিস্ট সরকারের কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে শুধু সরকারের পতনের খবর শুনার জন্য কান পেতে অপেক্ষা করুন।’

আজ বুধবার নোয়াখালীর মাইজদীতে অসাংবিধানিক, অনৈতিক, একতরফা, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন মো. শাহজাহান। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং প্রহসনের ডামি নির্বাচন বর্জনে মানুষের ভোটাধিকার রক্ষায় যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই।’

এর আগে আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে কারাবন্দী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। এরপর তিনি কোর্ট হাজতে বন্দী নেতাকর্মীদের দেখতে যান ও তাদের সাহস যোগান।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাসের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান নোমান সহ বিভিন্নস্তরের নেতারা।

পাঠক: ৫,৫৮০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ