বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ পাঠক: ৯,৫৪৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে!

কাদের মির্জা বলেন, আগামী ২৯ মে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদলের অনুসারীরা ( ০১৭১৮২২২৩৬৩ নাম্বার থেকে কল করে) আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জের পাশ্ববর্তী দাগনভূঁইয়া, কবির হাট, সুবর্নচর, সেনবাগ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে এনে কোম্পানিগঞ্জের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদল। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য এবং ভবিষ্যতের জন্য আজ মঙ্গলবার (১৪ মে) আমি কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, জিডি করার বিষয়টি সত্য। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠক: ৯,৫৪৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ