বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিকাশের টাকা চুরির দ্বন্দ্বে অ্যাম্বুলেন্স চালককে ছুরিকাঘাতে হত্যা

আপডেটঃ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ পাঠক: ৭৮৬

ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীর সদর উপজেলায় ছুরিকাঘাতে আহত হওয়ার চারদিন পর এক অ্যাম্বুলেন্স চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে নিহতের স্বজনেরা বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত মো.জামাল হোসেন (৩৩) নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর গ্রামের ফরিদ হাজী বাড়ির রফিক উল্যার ছেলে।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গত মঙ্গলবার ১ অক্টোবর রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার হাসপাতাল রোডের ট্রাস্ট ওয়ান হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অভিযুক্ত মোহাম্মদ হৃদয় (২২) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর গ্রামের ঘড়ি মেকারের বাড়ির রায়হানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে হৃদয় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিকাশ অ্যাপ থেকে টাকা চুরি করে। বিষয়টি স্থানীয়ভাবে বসে মাইজদী শহরের বালুর মাঠে আপোশ-মীমাংসা হয়। ওই সময় জামালের সাথে হৃদয়ের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জামাল হৃদয়কে থাপ্পড় দেয়। এই বিরোধের জের ধরে হৃদয় জামালকে গত ১ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের ট্রাস্ট ওয়ান হাসপাতালের সামনে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন জামালকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ডাক্তারের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, জামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ হৃদয়কে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা কৃঞ্চ মোহন বলেন, ভিকটিম ও অভিযুক্ত যুবকের বাড়ি পাশাপাশি। পূর্ব শক্রতার জের ধরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী সোহেলী আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী গণপিটুনি দিয়ে হৃদয়কে মারধর করে গুরুত্র আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠক: ৭৮৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ