বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে আলোচিত অদিতা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৪১

মোঃ নুর হোসাইন :
২০২২ সালে নোয়াখালীতে হোম টিউটর আব্দুর রহিম কর্তৃক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতাকে ধর্ষণ চেষ্টা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বিকেলে নোয়াখালীর জজকোর্ট সংলগ্ন জেলা শহীদ মিনারের সামনের সড়কে শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

এতে উপস্থিত ছিলেন , নিহত অদিতার মা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম , মোঃ মহসিন , ফরহাদুল ইসলাম ইসলাম , আবু সুফিয়ান , আফসার বিন আজিজ , মেহেদি হাসান সীমান্ত সহ অদিতার বান্ধবী ও সহপাঠীরা।

মানববন্ধনে অদিতার মা বলেন, আমার মেয়েকে হত্যা করার পর থেকে তোমরা সব মেয়েরা আমার মেয়ে। আমি কিছু চাইনা শুধুমাত্র আমার মেয়ের হত্যাকারীর বিচার চায়। কথা গুলো বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, যেখানে ধর্ষণ সেখানেই প্রতিরোধ। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আমলে বিচার না হওয়ায় এসব অপরাধ অপকর্মের সৃষ্টি হয়েছে। সঠিক বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় এনে দোষীদের অন্যায় করার সুযোগ বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য , গত ২০২২ সালের ২২ সেপ্টেম্বরে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড লক্ষীনারায়নপুরের নিজ বাসায় হোম টিউটর আবদুর রহিম রণির হাতে ধর্ষণ চেষ্টা ও খুনের শিকার হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা।

পাঠক: ৭৪১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ