বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

দিনমজুর খুন, নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে

আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭২৩

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুদিন পর বিল থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিজানুর রহমান মহিন (৫০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের বাবার নাম জানাতে পারেনি।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহৃ থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিকভাবে বোঝা যাচ্ছেনা। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনরা পুলিশকে অবহিত করেছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন তাকে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভিকটিমের শশুরবাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দার বাড়ি। কিছুদিন পূর্বে ভিকটিম তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর থেকে দেড় লাখ টাকা ধার নেয়। ওই টাকা এখনও পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্মীয় স্বজনের ধারণা, টাকা-সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে বিলের মধ্যে লাশ ফেলে রাখা হতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

পাঠক: ৭২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ