বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়, মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭১১

মোঃ নুর হোসাইন:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস অথবা মব কিলিং মিশন অর্ন্তবর্তীকালীন সরকার সমর্থন করে না। এটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কে কোন দল বা মতের সেটা কিন্ত বিবেচনায় আসবেনা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, এ ধরনের হত্যাকান্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। গত ১৬ বছরের একটি বিশৃঙ্খল অবস্থা থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে বর্তমান সরকারকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের কিছু দাবি দাওয়া রয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কিভাবে স্বাধীন ভাবে কাজ করতে পারে গণমাধ্যম সংস্কার কমিটি সে প্রস্তাবনা গুলো দিবে।

এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডাক ও টেলিযোগাযোগ থেকে একশত দিনের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে এ বিষয়গুলো আছে যে ইন্টারনেটের দাম কমানো এবং আনলিমিটেড প্যাকেজ। এসব নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বয়ক আরিফুল ইসলাম, বনি আমিন , ফরহাদুল ইসলাম , মোঃ মহসিন , শহিদ আলম, মেহেদি হাসান আরিফ, আফসার বিন আজিজ , আবু সুফিয়ান , মেহেদি হাসান সীমান্ত প্রমুখ।

পাঠক: ৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ