বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

২৪’র মঞ্চের আয়োজনে নোবিপ্রবিতে কাওয়ালী ও শানে মোস্তফা (সাঃ) আয়োজিত

আপডেটঃ : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭১১

মোসতাকিম সাদিক (নোবিপ্রবি প্রতিনিধি)
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে এবং বন্যার্তদের পুর্নবাসনে আর্থিক সহযোগিতা সংগ্রহে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) এর ২৪ এর মঞ্চের উদ্যোগে কাওয়ালী ও শানে মোস্তফা (সাঃ) আয়োজিত হয়েছে। এতে নোবিপ্রবি সাধারণ শিক্ষার্থীরা কাওয়ালী গান ও বিপ্লবী গান পরিবেশন করে।

বৃহস্পতিবার ( ১২ ই সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল। আয়োজনের শুরুতে ২৪ এর মঞ্চে উদ্যোগে বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্যাতিত এবং নিপীড়িত আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। পাশাপাশি বন্যা পরিস্থিতির ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি নোবিপ্রবিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে চলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত।

পাঠক: ৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ