বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ড্রোন-রকেট হামলা: মণিপুরে কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন

আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ১,২২৭
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিউজ ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। তাদের এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।

সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের দুটি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণপুরে ড্রোন হামলায় আরকে রাবিই নামের ৭৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রাজ্যটির রাজধানী ইম্ফালের পরিস্থিতি আজ সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কোতুর্ক নামের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখান গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেসব কুকি বিদ্রোহী হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে হামলায় অন্তত তিনটি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশের আইজি, ডিআইজি কাজ করছেন। বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা।

মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত। তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া দিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তারা সাতরঙা পতাকা টাঙিয়ে দিয়েছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

পাঠক: ১,২২৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ