শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ফুটবল খেলা নিয়ে বিরোধ: বাড়িতে ঢুকে তরুণকে কুপিয়ে জখম ও হাত-পায়ের রগ কাটল সন্ত্রাসীরা

আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪ পাঠক: ৬৪৫

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বেলাল হোসেন ওরফে সাকিব (২০) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাচিহাটা গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আহত সাকিব একই গ্রামের হাওলাদার বাড়ির মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে। সে স্থানীয় সুলতানপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার কাচিহাটা গ্রামের
মো.তামিম (১৯) মো.জাকির হোসেন (১৮) ও সাকিব (২০) সহ অজ্ঞাতনামা কয়েকজন একই গ্রামের শাহাদাত হোসেন সাপিম (২০) নামে এক তরুণকে গুলি করে বলে অভিযোগ করেন তারেক ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাপিম অনুসারী তারেক বাহিনীর প্রধান তারেক ও শান্তসহ ১০-১২জন সাকিবের বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা সাকিবকে বাথরুম থেকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাপিম ও তারেকের মুঠোফোনে কল দেওয়া হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৬৪৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ