বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের শেষ মুহুর্তে প্রচারণা জমজমাট

আপডেটঃ : রবিবার, ৫ মে, ২০২৪ পাঠক: ৬,৪৮৯

আবুল বাশার(সুবর্ণচর প্রতিনিধি)-
নোয়াখালী সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমজমাট। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত চলছে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের প্রচারণা ও উঠান বৈঠক।

নির্বাচনে চেয়ারম্যান পদে তরুন প্রার্থী নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম প্রার্থী রয়েছেন।

শেষ মুহুর্তে দুই প্রার্থীই নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক চলছে। এই উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১ শ ৮৮ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬শ ৯ জন। এবং মোট ভোট কেন্দ্রর সংখ্যা ৬১টি।

উল্লেখ্য আগামী ৮ মে ১ম ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ের দুইজনেই আশাবাদী। নির্বাচনকে গিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, তবে সাধারণ ভোটাররা চান সুষ্ঠ ও বাহিনী মুক্ত নির্বাচন। ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে আশংকায় রয়েছে তারা।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এবং ঝুকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্র গুলোর আশপাশে চেক পোষ্ট বসানো হবে। যেন বহিরাগত বা কোন বাহিনীর সদস্য নির্বাচনীয় এলাকায় প্রবেশ করতে না পরে। প্রশাসন সতর্ক থাকবে।

পাঠক: ৬,৪৮৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ