বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ পাঠক: ৯,১৪৭

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এই উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহŸায়ক রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমূখ।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দের এ মিলনমেলা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠক: ৯,১৪৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ