বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৫,৮২৯

মোঃ নুর হোসাইন-
সারা দেশের ন্যায় নোয়াখালীতেও জেঁকে বসেছে শীত। হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের ভোগান্তি পৌঁছেছে চরমে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাসে জবুথবু অবস্থা সবার। রাত গড়িয়ে সকাল হলেও ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট। দিনের বেলাতেও যানবাহনগুলোকে পথ চলতে হয় হেডলাইট জ্বালিয়ে।
শীতে শ্রজীবী আর হতদরিদ্র মানুষের দুর্ভোগ চরমে। হাড়কাঁপানো শীত আর বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। কাজ না থাকায় চরম দুর্ভোগে এসব মানুষ।
জেলা শহর মাইজদী ও চৌমুহনীতে কাজের সন্ধানে আসা শ্রমিক মিলন মিয়া বলেন, রামগতি থেকে কাজের সন্ধানে এখানে সাতজন আমরা আসছি। গত চারদিন কোনো কাজ পাইনি। বাড়ি থেকে ঋণ করে টাকা এনে কোনো রকম খেয়ে বেঁচে আছি। অনেক জেলা থেকে এখানে শ্রমিক আসে কিন্তু কাজ নাই বললেই চলে।
নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা গোলাম হায়দার চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনের বেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সূর্যের দেখা গত বেশ কিছুদিন নাই বললেই চলে। যারা ভাসমান মানুষ আছেন বা ফুটপাতে থাকেন তারা খুব কষ্টে আছেন।
রিকশা চালক আবুল মিয়া বলেন, কুয়াশা ও শীতের তীব্রতার কারণে সকালে গাড়ি নিয়া বের হতে কষ্ট হয়। হাত-পা ঠান্ডায় জমে যায়। পেটের দায়ে বের হলেও যাত্রী নেই। আয় অর্ধেকে নেমে এসেছে। আয় না করলে ভাত জুটবে না তাই বাধ্য হয়েই রাস্তায় নামি।
এদিকে (১৯ জানুয়ারী) আজ বেলা ২ঘটিকার পর নোয়াখালীতে সামান্য রোদ দেখা যায়। এতে স্বাস্তির নিশ্বাস ফেলে দিন মজুর ও রিক্সা চালকরা
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, নোয়াখালীতে আজ সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এ বৃষ্টিপাত স্থায়ী থাকবে না।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, শীতে যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায় সেজন্য আমাদের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ কম্বল বিতরণ করছেন। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে অনেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি মনে করি প্রতিটি সচ্ছল মানুষের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

পাঠক: ৫,৮২৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ