বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার-১

আপডেটঃ : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৬০০

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশনকে গ্রেপ্তার করে পুলিশ।আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে তিন পুলিশ আহত হয়। ওই সময় পাল্টা পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন গুলির স্প্রিন্টার পায়ে লেগে আহত হয়। পরে পুলিশ এবং গ্রেপ্তার আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজি সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

পাঠক: ৩,৬০০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ