বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিএনপি কে ভোটাররা বর্জন করেছেঃ ওবায়দুল কাদের

আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৩৩৩

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এবং তাদের মনস্করা তারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমীতে ভোট দিয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ভোটারদের ভোট বর্জন করতে তারা অনুরোধ করেছে। কিন্তু আজ নির্বাচনের যে স্বতঃফূর্ত পরিবেশ। যারা ভোট বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।
তিনি বলেন, ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ। ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো।
কাদের বলেন,গণতন্ত্রের স্থান হচ্ছে নির্বাচন। সেখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনের স্বার্থকতা। যারা বলছে নির্বাচন অংশ গ্রহণ মূলক হচ্ছেনা তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায়না। এটা আবারও বাংলাদেশে প্রমাণিত।

পাঠক: ৩,৩৩৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ