বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিএনপি নির্বাচন বন্ধ করতে, লাশ ফেলার রাজনীতি করতে চায়: কাদের

bijoyadmin
আপডেটঃ : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ পাঠক: ১,৬১৭

নোয়াখালী ব্যুরো-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে, লাশ ফেলার লাশ ফেলার রাজনীতি করতে চায়।
তিনি বলেন, তারা ৭৫-এ ক্লু করেছে,৭৫-এ খুন করেছে মোস্তাক জিয়া। জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় তিনি এ কথা বলেন।।

নেতাকর্মিদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহŸান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।

মন্ত্রী বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.ইব্রাহীম,কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমূখ।

পাঠক: ১,৬১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ