বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী-২/মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগ, ভাঙচুর

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ২,১৫১

নুর হোসাইন:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্রের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক ফয়েজ উল্লাহ ( মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এইসময় কয়েক রাউন্ড গুলিও করা হয়। ঘটনার সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের ভূঁইয়ার সমর্থকদের মাঝে বিগত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে মোরশেদ আলমের হেলমেট বাহিনি। এবার হেলমেট বাহিনির সাথে যোগ হয়েছে শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রিগান। তাদের নেতৃত্ব এ হামলা হয়েছে। তাদের বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, ঘটনার খবর পেয়েছি। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নিবো।

পাঠক: ২,১৫১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ