বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র‍্যাব

bijoyadmin
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ১১,০২৫

সংগ্রহীত ছবি

সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের যে দিকনির্দেশনা তা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, যত নাশকতা ও সহিংসতা হচ্ছে বা মামলা হচ্ছে, সেই আসামিদের আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। আমরা দশটির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার, বেশ কিছু দেশীয় অস্ত্র গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি।

নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, যে বা যারা নির্বাচনের সহিংসতা বা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাকে আইনের আওতায় নিয়ে এসেছি। প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।

পাঠক: ১১,০২৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ