বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বেগমগঞ্জে এলডিপির কর্মীর উপর হামলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

newsdesk
আপডেটঃ : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ পাঠক: ৭১৪

বেগমগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির স্থানীয় কর্মী আবদুল্যা আল রাকিব নিজ দলীয় কর্মী সভা শেষ করে বাড়ি ফেরার পথে একদল আওয়ামীলীগ ক্যাডার অতর্কিত ভাবে তার উপর হামলা করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় স্থানীয় গোপালপুর বাজারের পাশে । আহত আবদুল্যা আল রাকিব সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেছেন আবদুল্যা আল রাকিব মারাত্মক ভাবে জখম হয়েছেন । স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলডিপির কর্মী আবদুল্যা আল রাকিবকে আওয়ামীলীগের কর্মীরা বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল।তারপরও সে এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করায় আওয়ামীলীগ কর্মীরা তাকে ইতিপূর্বে ৩০ডিসেম্বর ২০১৮ তারিখে জনসম্মুখে প্রকাশ্যে হুমকি -দমকি প্রদান করে ।কিন্ত সে তাদের কথা না শুনে এলডিপির কর্মসূচি অব্যাহত করার কারনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যাক্তি আবদুল্যা আল রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোপালপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মাসুম বিল্লাহ এই ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান মন্জুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোন অভিযোগ এখনো পাওয়া যায় নি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠক: ৭১৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ