বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে : বিএনপি নেতা শাহজাহান

আপডেটঃ : বুধবার, ৩ জুলাই, ২০২৪ পাঠক: ৮৪০

মোঃ নুর হোসাইন :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী ৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান বলেন, আপনারা কার কাছে খালেদা জিয়ার মুক্তি চান। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আগে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার পতন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবেনা।

আজ বুধবার (৩ জুলাই) বিকাল ০৩ ঘটিকায় নোয়াখালী শহীদ মিনার চত্বরে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিশ্বঃর্ত মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার নিশ্বঃর্ত মুক্তি দাবি করেন, নাহয় রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, খালেদা জিয়ার কিছু হলে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া আগুনের দাবানল জ্বলবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন। নোয়াখালী পৌরসভা বিএনপি সভাপতি আবু নাচের, নোয়াখালী পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ জাফর উল্যা রাসেল,সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদলের সেক্রেটারি আবু হাসান মোহাম্মদ নোমান প্রমুখ।

পাঠক: ৮৪০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ