বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিএনপি নেতা মোমিতের চাচার ইন্তেকাল

আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪ পাঠক: ৭৮৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সালের চাচা বিশিষ্ট সমাজ সেবক গোলাম জিলানী সেলিম মিয়া সাহেব (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া মিয়া বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ভাই, চার ভাতিজা ও এক ভাতিজিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার দুপুর ১২টায় নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পদুয়া গ্রামের পদুয়া মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুম গোলাম জিলানীর সেলিম মিয়া সাহেব সহজ,সরল ও ভালো মানুষ হিসেবে এলাকায় সুখ্যাতি ছিল। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

এদিকে তার মৃত্যুতে নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

পাঠক: ৭৮৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ