The post সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>সরজমিনে গিয়ে জানা যায়,এলডিপি কর্মী নাজমুল হাসান মোহন বিগত সরকারি দল আওয়ামী লীগ ক্যাডারদের রাজনৈতিক প্রতিহিংসার কারনে একাধিক বার শারীরিক নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়। যারফলে তার রাজনৈতিক শত্রুরা তাকে খুঁজতে এসে বেশ কয়েকবার বিভিন্ন ভাবে তাদের বাড়িতে হামলা করেছে এবং তার মা নাছরিন আক্তার ও বাবা মোঃ আবদুল করিমকেও এর আগে একাধিক বার পিটিয়ে আহত করেছে।
স্থানীয়দের থেকে জানা যায়,, ২০২৪ সালের জুলাই মাসে ও মোহনের পরিবারের উপর ঘটেছিল আরেক হৃদয় বিদারক ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে তার বাবা মোঃ আবদুল করিম ও মা নাছরিন আক্তারকে মুমূর্ষ অবস্থায় ছেড় দেয় এবং তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে।
স্থানীয়দের থেকে জানা যায়, গতকাল সকাল বেলায় ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্র হাতে বিএনপির স্লোগান দিতে দিতে এলডিপি কর্মী নাজমুল হাসান মোহনের বাড়িতে এসে হামলা চালায়। অভিযোগ রয়েছে, এদের অনেকেই অতীতে আওয়ামী লীগের ক্যাডার ছিল। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী সংগঠনের নেতাদের সাথে এক হয়ে কাজ করে তারা । সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে দল বদল করে তারা বর্তমান সরকারি দল বিএনপির নাম ব্যবহার করে নানারকম অপকর্মে লিপ্ত রয়েছে ।
স্থানীয়রা আরও জানান, বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সকল সন্ত্রাসীরা কৌশল অবলম্বন করে নিজেদের অবস্থান পরিবর্তন করে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি’র ব্যানারে সক্রিয় রয়েছে এবং তাদের রাজনৈতিক শত্রুদের উপর প্রতিশোধ নিচ্ছে। অভিযোগ রয়েছে যে তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি পুলিশেরও মদদ রয়েছে।
এলডিপি কর্মী নাজমুল হাসান মোহনের চাচাতো ভাই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা বিএনপির স্লোগান দিতে দিতে বাড়িতে এসে তার চাচার নাম ধরে উচ্চস্বরে ডাকতে থাকেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসী সুমন প্রথমে তার চাচা মোঃ আবদুল করিমকে লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে সুমনের সহযোগীরা তার চাচাকে এলোপাতাড়ি আঘাত করে এবং বসতঘরে ভাঙচুর চালায়।সন্ত্রাসীরা তখন হুমকি দিয়ে বলে নাজমুল হাসান মোহন তাদের হাত থেকে বাঁচতে পারবেনা, তাকে যখন পাবে তখনি খুন করবে।
সন্ত্রাসীরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দিবেনা বলে বাড়ির চলাচলের রাস্তা কেটে দুর্ভোগের সৃষ্টি করে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় হাবিবুর রহমান তার চাচাকে চিকিৎসার জন্য নিকটবর্তী চাটখিল ইবনে-সিনা হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে সরকার দলীয় ক্ষমতার অপব্যাবহার করে সন্ত্রাসীরা উল্টো মিথ্যা অভিযোগ দিয়ে তার চাচাকে থানা পুলিশের চাপে রেখেছেন।
সোনাইমুড়ী উপজেলার মানবাধিকার কর্মী জনাব খোরশেদ আলম দুঃখ প্রকাশ করে বলেছেন পরিবারটি বরাবরই নির্যাতিত। রাজনৈতিক পেশী শক্তির কারনে কখনো তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা পায়নি, এই ব্যাপারে তিনি অবগত আছেন। ক্ষমতার লোভে আওয়ামী লীগের এই সকল সন্ত্রাসীদেরকে বিএনপি নিজের দলে জায়গা করে দিয়ে সাধারণ মানুষ আগের মতো এখনও নির্যাতিত হচ্ছে।
এই ব্যাপারে সোনাইমুড়ী থানার ওসির সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
The post সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.
]]> বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলার বৃত্তি পরীক্ষায় কেজি ওয়ান শ্রেণি থেকে সায়েম আফসারী আদিল ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। সে খিলপাড়া আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিলের হাতে আনুষ্ঠানিকভাবে আবৃত্তির সনদপত্র এবং বৃত্তি পাওয়ার সম্মানি তুলে দেন।
সায়েম আফসারী আদিল চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের ইউএসএ প্রবাসী মালেক আফসারী ও আয়েশা আক্তার রুম্পার ২ সন্তানের মধ্যে বড় সন্তান।
তার মা রূম্পা জানান,, আদিল বড় হয়ে মানুষের মত মানুষ হবে এটাই একমাত্র প্রত্যাশা তার এবং তার স্বামী মালেক আফসারীর।
The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনায় ৪টি ট্রলার ডুবি appeared first on Noakhalirkhaborbd.com.
]]>শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছে এ ঘটনায় ২৫-৩০জন জেলে নিখোঁজ রয়েছে। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানায়, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার দিকে মাছ ধরার ট্রলার গুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলার গুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এ ছাড়া মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে। তবে সে গুলোর এখনো কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুত্বর আহত হয় বলে জানা যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
The post বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনায় ৪টি ট্রলার ডুবি appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির appeared first on Noakhalirkhaborbd.com.
]]>ভারত থেকে আসা পানি ও টানা বৃষ্টির কারণে ফেনীর মুহুরী নদীর পানিতে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছিলো নোয়াখালী জেলার ৮ উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। নোয়াখালী সদর উপজেলা এবং বেগমগঞ্জ(৩ টি ইউনিয়ন) উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও বাহিরে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫টি স্পটে নিরালসভাবে কাজ করে গেছে নেতাকর্মীরা। বন্যার্ত সহায়তা কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত করেছে। ত্রাণ কার্যক্রমের জন্য হেল্পলাইন চালু করে স্থানীয় কমিউনিটি ও প্রাশনের সাথে মিলে বন্যায় আটকে পড়া অনেক মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে।
এছাড়াও নোয়াখালী মহিলা কলেজ,খাদিমুল ইসলাম উচ্চ বিদ্যালয়,নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা,খলিফার হাট মাদ্রাসা,নোয়াখালী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউট,এখলাশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রাজগন্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ, রাজগন্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা,ছয়ানী উচ্চ বিদ্যালয়,নোয়াখালী সরকারি কলেজ,আটবাড়িয়া জুনিয়র হাইস্কুলে, হারুনর রশীদ উচ্চ বিদ্যালয়,অনন্ত পুর ইসলামিয়া আলীম মাদ্রাসা,বাকিপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জমিদার হাট উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়,নোয়াখালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়,এম এ রশিদ উচ্চ বিদ্যালয় ,কারামাতিয়া কামিল মাদ্রাসা,আল হেরা প্রাথমিক বিদ্যালয় ,বাইতুল ফালাহ জামে মাসজিদ,আহমদিয়া উচ্চমাধ্যমিক স্কুলসহ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত মানুষদের জন্য রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছিলো শহর শাখার স্বেচ্ছাসেবী টিম। অসুস্থদের জন্য রাখা হয়েছে ফ্রী মেডিক্যাল ক্যাম্প। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রশিবির।
শহর শিবিরের সভাপতি আবু সায়েদ সুমন বলেন , শিবির মেধাবীদের সংগঠন ,মানবতার সংগঠন ।আমাদের সকল পর্যায়ের ভাইয়েরা সাধ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন । কোমর সমান, বুক সমান পানিতে নেমে ত্রাণ উপহার পৌঁছে দিয়েছে ।আগামীতেও যেকোনো দুর্যোগ সংকটে বা জাতির প্রয়োজনে ছাত্র শিবির সাধারন শিক্ষার্থী এবং দেশের মানুষের জন্য পাশে তাদের সর্বোচ্চটা দিয়ে থাকবে ইনশাআল্লাহ ।
The post বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post সড়কে পড়ে থাকা অবস্থায় সাবেক এমপি একরামের আগ্নেয়াস্ত্র উদ্ধার appeared first on Noakhalirkhaborbd.com.
]]>আজ বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্সকৃত জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।’ জানা যায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অস্ত্রটির (শটগান) মালিক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স নেওয়া ছিল। এর মধ্যে ১৪৫টি আগ্নেয়াস্ত্র ক্রয় করা হয় যেগুলোর ৭৬টি স্থগিতযোগ্য এবং ৭৫টি অস্ত্র প্রজ্ঞাপনের পর জমা পড়ে। সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়। লাইসেন্সধারীদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। সরকারি নির্দেশনা মোতাবেক আগ্নেয়াস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্থানীয়রা জানান , সাবেক এমপি একরামের বাড়িতে এবং তার ক্যাডারদের আস্তানায় অভিযান চালালে অনেক অবৈধ অস্ত্র পাওয়া যেতে পারে ।
The post সড়কে পড়ে থাকা অবস্থায় সাবেক এমপি একরামের আগ্নেয়াস্ত্র উদ্ধার appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে শিশুদের জন্য কুরআন শিক্ষার আসর, মক্তব চালু করেছে ছাত্রশিবির appeared first on Noakhalirkhaborbd.com.
]]>৩০ শে আগষ্ট ( শুক্রবার) থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কর্মসূচী চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।
এবিষয়ে ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু সায়েদ সুমন বলেন, ” নোয়াখালীতে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বন্যার্ত শিশুদের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য রাজগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও নোয়ান্নই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে নোয়াখালীর সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বন্যার্ত মানুষের সেবায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা সবসময়ই কাজ করে যাবে।
The post নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে শিশুদের জন্য কুরআন শিক্ষার আসর, মক্তব চালু করেছে ছাত্রশিবির appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post নোয়াখালীতে বন্যার্তদের মাঝে গণ অধিকারের রান্না করা খাবার বিতরণ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে গণ অধিকার পরিষদের নেতারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব খাবার পৌঁছে দেন। তারা জানান, সাধ্যনুযায়ী আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে, আপনারা সবাই বন্যার্ত মানুষদের বাঁচাতে এগিয়ে আসুন।
The post নোয়াখালীতে বন্যার্তদের মাঝে গণ অধিকারের রান্না করা খাবার বিতরণ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post এলকার মুসল্লিদের এবং মাজার অনুসারীর তোপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হল একটি পরিবার appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post এলকার মুসল্লিদের এবং মাজার অনুসারীর তোপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হল একটি পরিবার appeared first on Noakhalirkhaborbd.com.
]]>