Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
বন্যার পানি নয় বরং এক শ্রেণির মানুষ পানি নিষ্কাশনের পথ গুলো বন্ধ করার ফলে এই জলাবদ্ধতা-ধর্ম উপদেষ্টা  - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

বন্যার পানি নয় বরং এক শ্রেণির মানুষ পানি নিষ্কাশনের পথ গুলো বন্ধ করার ফলে এই জলাবদ্ধতা-ধর্ম উপদেষ্টা 

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৪৪
মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে যে জলাবদ্ধতা এটা মুলত বন্যা না, এটা ওয়াটার লগিং। পানি নিষ্কাশনের যে পথগুলো আছে ড্রেনেজ সিস্টেম এক শ্রেণির মানুষ সেগুলো দখল করে নিয়েছে, সেখানে মাছের ঘের করেছে। এখানে বন্যার পানি নয় বৃষ্টির পানিগুলো জমে থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এসব মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন।
 আজ ৪ আগষ্ট (বুধবার) সন্ধায় নোয়াখালী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং আশ্রিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসে এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ ইব্রাহিম, নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম, সমন্বয়ক ফরহাদুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার বিন আজিজ, আব্দুস শহিদ সহ অন্যান্য ছাত্র প্রতিনিধি এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে তৈরি দেশের সব মডেল মসজিদের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি করা হচ্ছে। তদন্ত প্রমাণিত দুর্নীতিবাজ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক: ৭৪৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ