বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডায়রিয়ায় ১৮৯ জন ও সাপের কামড়ে ৭১ জন হাসপাতালে ভর্তি

আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৮৪

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।কমছেনা পানি। ত্রাণের জন্য হাহাকার বন্যার্ত মানুষের মাঝে । এখনো তলিয়ে আছে পথ-ঘাট। ঘরবাড়িত পানি থাকায় এখনা আশ্রয়কেন্দ্রে আছে অসংখ্য মানুষ। তবে খাবার সংকট রয়েছে।বিশেষ করে দুর্গম গ্রামীন এলাকা গুলো যেখানে নৌকা ছাড়া যাওয়া যায় না সেখান ত্রান সহায়তা পৌঁছাতে পারছেনা। এদিক সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে উঠা ঘাসিয়ার চর, ঢাল চর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলা চর হাঁটু বা কোমর সমান পানিত তলিয়ে গেছে।

বাজার গুলোতে মিলছেনা শুকনো খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী। মাইজদী. চৌমুহনী. সোনাপুর সহ বাজার গুলোতে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। এছাড়া অনেক অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য চিড়া মুড়ি গুড় সহ শুকনো খাবার গুলো গুদামে আটকে রেখে চড়া দামে বিক্রির অভিযোগ উঠছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরন ট্যাবলট ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। ডায়রিয়া ও পানি বাহিত রোগ প্রকট আকার ধারন করেছে। জেলার ১১৬৯ আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লক্ষ ২৬ হাজার ৮৩৪ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ডায়রিয়ায় ১৮৯ জন ও সাপের কামড়ে ৭১ জন সদর হাসপাতাল ভর্তি আছে।

পাঠক: ৬৮৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ