Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
নোবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই মিছিল নিয়ে বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

নোবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই মিছিল নিয়ে বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের

আপডেটঃ : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৭৮


মোঃ নুর হোসাইন :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ দাবি করে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকীর পদত্যাগ ও দাবি করা হয়।

রোববার (১৮ আগস্ট) দুপুরে প্রশাসনকাঠামো ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের তালা ভেঙে বাসভবনে প্রবেশ করে। এ সময় বক্তব্য রাখেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বমনয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান মেহেদী, জাহিদুল ইসলাম হাসান, হাসিব আহমেদ প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারের দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন বিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রবল অসহযোগিতা করায় উপাচার্য ও উপ- উপাচার্যের অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এ সময় বক্তরা ভিসিকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর বলে অভহিত করেন। বিশ্ববিদ্যালয়ে ভিসি ব্যাপক দুর্নীতি ও নিয়োগ বানিজ্য করেছে বলেও ছাত্ররা দাবি করেন।

উল্লেখ্য গত ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকেই নোবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছে ।যার অংশ হিসেবে এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল„ পদত্যাগের দাবিতে আল্টিমেটাম „ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা „ ভিসি ও প্রো-ভিসির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

পাঠক: ৬৭৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ