বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা, প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ মানুষ 

আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ পাঠক: ৭১৭
মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলার কাঁচা বাজার, মার্কেট, বিপনি বিতান গুলোতে মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মহিলা সরকারি কলেজ সহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বাজার মনিটরিংয়ের কাজ করছেন। আজ (১০ আগষ্ট) শনিবার জেলার কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় এবং কবিরহাট বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করেন শিক্ষার্থীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী ওসব এলাকার স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে এসব বাজার মনিটরিং করে। তারা দোকানদারদেরকে যে কোন দুষ্কৃতকারীদের সব ধরনের চাঁদা না দিতে অনুরোধ করেন এবং নায্যমুল্যে খাদ্য দ্রব্য সহ সবধরনের পণ্য বিক্রি করার আহ্বান জানান। যে কোন সমস্যা হলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়৷ এর আগে গতকাল শুক্রবার বিকাল এবং সন্ধ্যায় জেলা শহর মাইজদীর পৌর বাজার, সুপার মার্কেট সহ বিভিন্ন দোকান ও শপ এবং আড়তে শিক্ষার্থীরা মনিটরিং কার্যক্রম চালান। সেখানেও একই প্রতিশ্রুতি এবং আহ্বান জানানো হয়। ট্রাফিক দায়িত্ব পালন, বাজার মনিটরিং সহ জনবান্ধব এসব কর্মকান্ড পরিচালনা করায় সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রশংসায় ভাসাচ্ছেন।
পাঠক: ৭১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ