বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ পাঠক: ৬১৮

আমির হামজা ( হাতিয়া প্রতিনিধি)-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অটো রিক্সার ধাক্কায় আব্দুল্লাহ আল আমিন নামে (৮) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় জাহাজমারা আসাদ নগর এলাকায় মারকাজুল উলুম মাদ্রাসার সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন হাতিয়া জাহাজমারা ইউনিয়ন ২ নং ওয়ার্ড শফিউল্লাহ মেম্বার বাড়ির মোহাম্মদ ফারুকের ছেলে। সে জাহাজমারা মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবার সাথে মাদ্রাসায় আসেন আল-আমিন। মাদ্রাসার ক্লাসের বিরতির সময় সে পানি পান করতে বাহিরে যায়। পানি পান করে আসতে রাস্তা পারাপার সময় দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আল-আমিন রাস্তায় পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয় কর্তৃপক্ষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত কার্যক্রম শেষে আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৬১৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ