বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেটঃ : শুক্রবার, ৩ মে, ২০২৪ পাঠক: ২,৮২৯

স্টাফ রিপোর্টার-
নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (৩ মে) সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও শ্লোগান দেন সাংবাকিরা।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।

বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাÐ ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ অন্যান্য জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে। এই পরি তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাÐ রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভ‚মিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্রের জন্য ক্ষতিকর বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

পাঠক: ২,৮২৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ