বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ পাঠক: ৪,০৬৮

স্টাফ রিপোর্টার-
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসের হাট বাজারে পল্লী চিকিৎসক নুরুল হকের নিকট চাহিত চাঁদা না পেয়ে তাঁর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে স্থানীয় খাসেরহাট বাজারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী চিকিৎসক নুরুল হক দীর্ঘদিন যাবৎ খাসের হাট বাজারে মেডিসিন ব্যবসা করে আসছে। সাম্প্রতিক স্থানীয় হারিছ মিয়ার ছেলে সন্ত্রাসী মো. ওলেমান, শরীফ উল্যার ছেলে আবদুল করিম পল্লী চিকিৎসক নুরুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে দিবে না বলে নুরুল হককে হুমকি দেয় সন্ত্রাসীরা। গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসীরা নুরুল হকের নিকট চাহিত চাঁদার জন্য যায়। এসময় তাদের চাঁদা না দেওয়ায় তারা নুরুল হকের ওপর হামলা চালিয়ে গুরত্বর আহত করে। বর্তমানে নুরুল হক নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই হামলায় জড়িত চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি বলেন, পল্লী চিকিৎসকের ওপর হামলার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৪,০৬৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ