বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে নারী সংসদ সদস্যকে সংবর্ধনা

আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ পাঠক: ৩,৩৩৯

স্টাফ রিপোর্টার-
জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র বধূ খালেদা বাহার বিউটি জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে শশুর বাড়ি নোয়াখালীতে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বিকালে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকায় চেয়ারম্যান পার্কে খালেদা বাহার বিউটিকে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ সদস্য খালেদা বাহার বিউটি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, শিক্ষক নেতা আবুল কাশেম প্রমূখ।

এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য খালেদা বাহার বিউটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পাঠক: ৩,৩৩৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ