বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে লাইসেন্সবিহীন ইটভাটা স্থাপন করায় দুই লাখ টাকা জরিমান

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ পাঠক: ৩,৯৮৪

নোয়াখালীতে লাইসেন্সবিহীন ইটভাটা স্থাপন করায় দুই লাখ টাকা জরিমা

স্টাফ রিপোর্টার-

নোয়াখালীর বেগমগঞ্জে লাইসেন্সবিহীন ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

জানা যায়, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। তাই বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এসময় সত্যতা পান তিনি। এরপর লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ব্যতিত নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় বেগমগঞ্জ উপজেলার এ এম বি ব্রিকস ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে এক লাখ টাকা, তামান্না ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আমানিয়া ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন ও নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৩ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

পাঠক: ৩,৯৮৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ