বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ক্রেতা সেজে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করল ডিবি

আপডেটঃ : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৭৮৯

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ক্রেতা সেজে ৭০০ পিস ইয়াবাসহ আবদুল হাই সুমন (৩৫) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হাই সুমন কবিরহাট পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের হোসেন আলী ডাক্তার বাড়ির মাহবুবুল হকের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আবদুল হাই সুমন একজন বিখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার নামে তিনটি মাদক মামলা আছে। সে নিজেকে আত্মগোপনে রেখে মাদকের ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারে কৌশল অবলম্বন করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ক্রেতা সেজে ৭০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে ইয়াবা লেনদেন নিরাপদ হওয়ায় সে স্থানটি বেছে নেয়।

নোয়াখালী গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, ক্রেতা সেজে বিশেষ অভিযানে ৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার ওটি (অপারেশন থিয়েটার) রুমের সামনে থেকে ইয়াবাসহ আবদুল হাই সুমনকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

পাঠক: ৩,৭৮৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ