বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে বন বিভাগের উদেগ্যে ৩৯ জন উপকারভোগীদের মাঝে চেক ও চুক্তিনামা বিতরণ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৫৯১

স্টাফ রিপোর্টার-
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে বন বিভাগের উদেগ্যে ৩৯ জন উপকারভোগীদের মাঝে চেক ও চুক্তিনামা বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদেগ্যে বন বিভাগের পরিদর্শন বাংলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী তারেকুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্লেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ।

উল্লেখ্য ১৯৯৭-১৯৯৮ সনে সৃজিত ২.৫ কি.মি.সড়ক ও জনপথ বাগানের সদরের ৩৯ জন উপকারভোগীকে ৫ লক্ষ ৬১ হাজার ৮৭৩ টাকা চেক বিতরণ করেন। এছাড়া ২০২১-২০২২ সনে সৃজিত ৫ কি.মি খারপাড় ষ্ট্রিপ বাগানের ৫৬ জন উপকারভোগীকে চুক্তিনামা বিতরণ করেন।

পাঠক: ৩,৫৯১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ