বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী প্রেসক্লাবের সীমানা প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন করলেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল

আপডেটঃ : সোমবার, ৪ মার্চ, ২০২৪ পাঠক: ৫,৮৪১

স্টাফ রিপোর্টার-
নোয়াখালী প্রেসক্লাবের সীমানা প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন করলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।

সোমবার (৪মার্চ) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব সম্মুখস্ত সীমানা প্রাচীর ও প্রধান ফটক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পৌর মেয়র। এ উপলক্ষ্যে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, সাংবাদিকরা সব সময় সাধারণ মানুষের সমস্যার কথা ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও প্রেসক্লাবের কল্যান ফান্ডসহ বিভিন্ন উন্নয়নে সার্বিক সহায়তা করবেন বলে জানান। এছাড়া পৌরসভার পৌরপার্ক নির্মাণসহ আধুনিকায়ন করার জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সকল উন্নয়ন বাস্তবায়ন হলে পাল্টে যাবে পৌরসভার চিত্র।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব বর্তমান কমিটির সাধারন সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ, সহসভাপতি শাহ এমরান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন মাহমুদ বাদল, সিনিয়র সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সুমন ভৌমিক, আবদুর রহিম বাবুল প্রমুখ। এছাড়া ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠক: ৫,৮৪১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ