বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী পৌর মেয়র সরকারী প্রাথমিক বৃত্তি প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও নগদ অর্থ বিতরণ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৯৩৯

স্টাফ রির্পোটার-
নোয়াখালী পৌর মেয়র সরকারী প্রাথমিক বৃত্তি-২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে নোয়াখালী পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেকের মধ্যে ক্রেস্ট, প্রাইজবন্ড, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার, পৌরসভার ২৯টি স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, নোয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, পৌরসভার কাউন্সিলর ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ পৌর মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানান।

পাঠক: ৩,৯৩৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ