বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বিয়ার ক্যান, পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৪৪৬

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪৪টি রয়্যাল ডাচ বিয়ার ক্যান, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান ওরফে সজিব (২৯) চাটখিলের নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির মোহাম্মদ উল্ল্যার ছেলে ও .মো. ইউসুফ(৩৫) সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির ছিদ্দিক উল্ল্যার ছেলে।

মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) বিকেল ৪টার দিকে জেলার চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ। তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামি একই বাড়ির বাসিন্দা। কিন্তু তাদের দুজনের থানা ভিন্ন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি সজিবের বাড়ি থেকে ১৪৪ রয়্যাল ডাচ বিয়ার ক্যান জব্দ করা হয়। পরে মাদক কারবারি ইউসুফের বসত ঘরে তল্লাশী চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পাঠক: ১,৪৪৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ