Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
চট্রগ্রাম বিভাগে শীর্ষ তিনে নোয়াখালী সরকারি কলেজ - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

চট্রগ্রাম বিভাগে শীর্ষ তিনে নোয়াখালী সরকারি কলেজ

আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৪,৭৩১

মোঃ নুর হোসাইন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কলেজ র‌্যাংকিং এ নোয়াখালী সরকারী কলেজ চট্টগ্রাম বিভাগের মধ্যে তৃতীয় স্হান অর্জন করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ের শীর্ষ র‌্যাংকিং এ থাকা কলেজ সমুহের অধ্যক্ষদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ঢ. মশিউর রহমান।

এ সময় বিভাগীয় পর্যায়ের কলেজ র‌্যাংকিং এ চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থানে অবস্থান করা নোয়াখালী সরকারি কলেজের পুরস্কার ও সনদ গ্রহণ করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার।

এ সাফল্যের বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার বলেন এ পুরস্কার কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা, কর্মচারি সকলের পরিশ্রমের ফসল। আমাদের এখন চেষ্টা থাকবে আরও উপরের দিকে ওঠা। আমি বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা অর্জন করা সম্ভব।

কলেজের এ সাফল্যে উচ্ছ্বসিত হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেমিমা আহমেদ বলেন, আমাদের কলেজ বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থানের গৌরবময় সাফল্য অর্জন করেছে এতে আমরা সকল শিক্ষার্থীরা গর্বিত ও আনন্দিত।

ডিগ্রি শাখার মেধাবী শিক্ষার্থী আশিকুর রহমান তার উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কলেজের এ অর্জন আমাদের জন্য গর্ব ও সম্মানের। আমাদের প্রত্যাশা একদিন প্রাণের ক্যাম্পাস আরো বহুদূর এগিয়ে যাবে।

পাঠক: ৪,৭৩১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ