বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মাইজদীতে দুটি মোবাইল দোকান থেকে অর্ধকোটি টাকার মালামাল লুট

আপডেটঃ : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,১২১

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী জেলা জেলা শহর মাইজদীর জোনাকি টেলিকম ও মোবাইল ল্যাব নামের দুটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দুটি দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী ) সকাল পৌনে ৮টার দিকে সুধারাম মডেল থানা থেকে ৫০০ গজ দুরে মাইজদী পুরাতন বাসস্ট্যন্ড এলাকায় ছয়-সাত জনের সংঘবদ্ধ চোরের দল একটি পর্দা দিয়ে আড়াল করে দোকানগুলোর শাটারের তালা কেটে ফেলে।

পরে একজন করে দুই জন দুটি দোকানে ঢুকে এবং বাকিরা বাইরে দাড়িয়ে পাহারা দেয়। শহরের
ব্যবসায়ীরা জানিয়েছেন, সুধারাম মডেল থানার পাশের এলাকায় নজরদারি বাড়ানোর দাবি তাদের।
জোনাকী টেলিকমের ম্যানেজার মিজানুর রহমান বলেন, সকাল সকাল এত বড় চুরি ,যা আমাদের
নিঃস্ব করে দিয়েছে। চোরের দল আমাদের দোকান থেকে ২০০ থেকে ২৫০ টি মোবাইল,বিকাশের
মোবাইল ও নগদ পাঁচ লাখ টাকা সহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

মোবাইল ল্যাবের পরিচালক নুর হোসেন বলেন, চোরেরা আমার দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ থেকে ৮০টি মোবাইল সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপাওে সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা কিছু তথ্য পেয়েছি। চোরের দলকে শনাক্তের চেষ্টা চলছে।

পাঠক: ২,১২১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ