বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নির্বাচনের ফলই বলে দেবে, বিরোধী দল কে হবে: কাদের

bijoyadmin
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ৮,৫১৭

সংগ্রহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলই বলে দেবে কে বিরোধী দল হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাঁচ বছর পর পর নির্বাচন। এক সরকার আরেক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই সাংবিধানিক ধারা। নির্বাচনের টার্ন আউট দেখেই বোঝা যাবে কেমন হয়েছে। তবে এবার ভোটার সন্তোষজনক হবে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচনবিরোধীদের অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ। আমাদের কথাই তারা বেশি শুনেছেন।

তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলার মাঠে ভুয়া হয়ে গেছে বিএনপি। যে নারী দেখতে ভালো না, তার চলন বাঁকা, বিএনপির অবস্থা এই। নজরুল ইসলাম খানকে বলে দিও, পাগলের সুখ মনে মনে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলে কোনো সমস্যা নাই বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, টিআইবি বিএনপির শাখা সংগঠন। মতাদর্শ একই তাদের।

পাঠক: ৮,৫১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ