The post সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>সরজমিনে গিয়ে জানা যায়,এলডিপি কর্মী নাজমুল হাসান মোহন বিগত সরকারি দল আওয়ামী লীগ ক্যাডারদের রাজনৈতিক প্রতিহিংসার কারনে একাধিক বার শারীরিক নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়। যারফলে তার রাজনৈতিক শত্রুরা তাকে খুঁজতে এসে বেশ কয়েকবার বিভিন্ন ভাবে তাদের বাড়িতে হামলা করেছে এবং তার মা নাছরিন আক্তার ও বাবা মোঃ আবদুল করিমকেও এর আগে একাধিক বার পিটিয়ে আহত করেছে।
স্থানীয়দের থেকে জানা যায়,, ২০২৪ সালের জুলাই মাসে ও মোহনের পরিবারের উপর ঘটেছিল আরেক হৃদয় বিদারক ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে তার বাবা মোঃ আবদুল করিম ও মা নাছরিন আক্তারকে মুমূর্ষ অবস্থায় ছেড় দেয় এবং তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে।
স্থানীয়দের থেকে জানা যায়, গতকাল সকাল বেলায় ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্র হাতে বিএনপির স্লোগান দিতে দিতে এলডিপি কর্মী নাজমুল হাসান মোহনের বাড়িতে এসে হামলা চালায়। অভিযোগ রয়েছে, এদের অনেকেই অতীতে আওয়ামী লীগের ক্যাডার ছিল। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী সংগঠনের নেতাদের সাথে এক হয়ে কাজ করে তারা । সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে দল বদল করে তারা বর্তমান সরকারি দল বিএনপির নাম ব্যবহার করে নানারকম অপকর্মে লিপ্ত রয়েছে ।
স্থানীয়রা আরও জানান, বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সকল সন্ত্রাসীরা কৌশল অবলম্বন করে নিজেদের অবস্থান পরিবর্তন করে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি’র ব্যানারে সক্রিয় রয়েছে এবং তাদের রাজনৈতিক শত্রুদের উপর প্রতিশোধ নিচ্ছে। অভিযোগ রয়েছে যে তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি পুলিশেরও মদদ রয়েছে।
এলডিপি কর্মী নাজমুল হাসান মোহনের চাচাতো ভাই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা বিএনপির স্লোগান দিতে দিতে বাড়িতে এসে তার চাচার নাম ধরে উচ্চস্বরে ডাকতে থাকেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসী সুমন প্রথমে তার চাচা মোঃ আবদুল করিমকে লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে সুমনের সহযোগীরা তার চাচাকে এলোপাতাড়ি আঘাত করে এবং বসতঘরে ভাঙচুর চালায়।সন্ত্রাসীরা তখন হুমকি দিয়ে বলে নাজমুল হাসান মোহন তাদের হাত থেকে বাঁচতে পারবেনা, তাকে যখন পাবে তখনি খুন করবে।
সন্ত্রাসীরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দিবেনা বলে বাড়ির চলাচলের রাস্তা কেটে দুর্ভোগের সৃষ্টি করে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় হাবিবুর রহমান তার চাচাকে চিকিৎসার জন্য নিকটবর্তী চাটখিল ইবনে-সিনা হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে সরকার দলীয় ক্ষমতার অপব্যাবহার করে সন্ত্রাসীরা উল্টো মিথ্যা অভিযোগ দিয়ে তার চাচাকে থানা পুলিশের চাপে রেখেছেন।
সোনাইমুড়ী উপজেলার মানবাধিকার কর্মী জনাব খোরশেদ আলম দুঃখ প্রকাশ করে বলেছেন পরিবারটি বরাবরই নির্যাতিত। রাজনৈতিক পেশী শক্তির কারনে কখনো তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা পায়নি, এই ব্যাপারে তিনি অবগত আছেন। ক্ষমতার লোভে আওয়ামী লীগের এই সকল সন্ত্রাসীদেরকে বিএনপি নিজের দলে জায়গা করে দিয়ে সাধারণ মানুষ আগের মতো এখনও নির্যাতিত হচ্ছে।
এই ব্যাপারে সোনাইমুড়ী থানার ওসির সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
The post সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- appeared first on Noakhalirkhaborbd.com.
]]>উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক।
গেস্ট অব অনার-লক্ষীপুর সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী।
প্রধান বক্তা ছিলেন-মাঈন উদ্দীন নটু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
এসএম রহমত উল্ল্যাহ,হুমায়ন কবির,লিয়াকত হোসেন মামুন,হাজী আনোয়ার হোসেন লিটন,আবুল কাশেম,হারুনুর রশীদ বাবুল,মোঃনিজাম উদ্দীন ও নুর নবী চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-রিয়াজ উদ্দীন চৌধুরী
আরো উপস্থিত ছিলেন-নুর আলম সেলিম,মোহাম্মদ হানিফ,মোঃফারুক,নোমান ছিদ্দীকি,হুমায়ন বাংঙ্গালী,সরাজ ইসলাম ও জাকির জুফিটার সহ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৯টি ইউনিয়ন ও পৌরসভার গন্যমান্য অনেক ব্যাক্তিবর্গ ।
ইফতার মাহফিলে সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেন-হুমায়ন
কবির,লিয়াকত হোসেন মামুন
এবং মাঈন উদ্দিন নটু।
মোঃ হেলাল উদ্দিন কে আহবায়ক এবং মো শরিফ হোসেন নিরব কে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ছবিসহ তালিকা প্রকাশ করা হয়।
নব নির্বাচিত আহবায়ক কমিটি পবিত্র রমযানে ইফতার ও দোয়ার মাহফিলের মাধ্যমে সোসাইটির আনুস্ঠানিক কার্যক্রম শুরু করেন।নতুন আহবায়ক কমিটি উপজেলার সকলকে নিয়ে দলমত নির্বিশেষে একসংঙ্গে কাজ করার অংঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার ও ডিনার শেষে হেলাল উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
The post চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.
]]> বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলার বৃত্তি পরীক্ষায় কেজি ওয়ান শ্রেণি থেকে সায়েম আফসারী আদিল ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। সে খিলপাড়া আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিলের হাতে আনুষ্ঠানিকভাবে আবৃত্তির সনদপত্র এবং বৃত্তি পাওয়ার সম্মানি তুলে দেন।
সায়েম আফসারী আদিল চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের ইউএসএ প্রবাসী মালেক আফসারী ও আয়েশা আক্তার রুম্পার ২ সন্তানের মধ্যে বড় সন্তান।
তার মা রূম্পা জানান,, আদিল বড় হয়ে মানুষের মত মানুষ হবে এটাই একমাত্র প্রত্যাশা তার এবং তার স্বামী মালেক আফসারীর।
The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা। তিনি বলেন, ৩ নম্বর হুশিয়ারি সংকেত চলার সাথে সাথে নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলা আছে। একই সাথে মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।
অপরদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে।
জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এ কারণে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গত বন্যায় বিভিন্ন সড়কে যে খাদাখন্দের সৃষ্টি হয়েছে সেগুলোতে পানি জমে গেছে। এছাড়াও কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন।
The post ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা appeared first on Noakhalirkhaborbd.com.
]]>নোয়াখালীতে রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে ফ্যাসিবাদীরা আওয়ামীপন্থী নিকৃষ্ট শ্লোগান দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর ছাত্র-জনতা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সেক্রেটারি ও নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজারের কক্ষে তালা লাগিয়ে দেয়৷ এসময় তালা দেওয়া হয় আরো দুই আওয়ামী আইনজীবীর কক্ষেও। যারা গতকাল আদালতে আওয়ামিলীগের পক্ষে শ্লোগান দিয়েছিল।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, উকিল লীগের জায়গা নোয়াখালীতে হবেনা। যারা গণহত্যাকারী, খুনিদের পক্ষে আদালতে দাঁড়ায়, যারা দালালি করে তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ আপনারা নৈতিকতা হারিয়েছেন। বাংলাদেশের মানুষ কোনভাবেই সন্ত্রাসী, খুনী ছাত্রলীগ আওয়ামিলীগের পুনর্বাসন মেনে নিবেনা। এসময় আরো বক্তব্য রাখেন নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, হাসিবুল ইসলাম, নোয়াখালী কলেজের সমন্বয়ক মাজহারুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার বিন আজিজ।
বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গতকাল নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক হত্যা মামলায় রিমান্ডের জন্য আদালতে তোলা হয়, আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেসময় আদালত প্রাঙ্গনে ৭০/৮০ জন লোক আওয়ামীপন্থী বিভিন্ন শ্লোগান দেয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
The post আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল appeared first on Noakhalirkhaborbd.com.
]]>নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক মো.খোকন (১৭) নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এই আদেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো.সাবজেল হোসেন।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সাবেক এমপি একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই সময় আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে নিহত ট্রাকশ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন। ওই মামলায় বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে জমায়েত হন বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা। ট্রাকশ্রমিক খোকন সেসময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেলসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালায়। সেসময় একরামুলসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে খোকন গুলিবিদ্ধ হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, খোকনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
The post ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল appeared first on Noakhalirkhaborbd.com.
]]>