বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

এমপির মার্কেট মোরশেদ আলম কমপ্লেক্স কে শহীদ আবু সাঈদ কমপ্লেক্স ঘোষণা ছাত্র-জনতার

আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ পাঠক: ৯৩০

মোঃ নূর হোসাইন :
নোয়াখালী ০২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলমের মালিকানাধীন নোয়াখালীর বানিজ্যিক রাজধানী খ্যাত চৌমুহনীতে অবস্থিত মার্কেট মোরশেদ আলম কমপ্লেক্সের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ কমপ্লেক্স নামকরণ করেছে স্থানীয় ছাত্র-জনতা৷

আজ মঙ্গলবার (০৬ আগষ্ট) নোয়াখালীর চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের আন্দোলন ঘিরে ছাত্র-জনতা, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যকার ঘটা সংঘাত সহিংসতায় মার্কেটটি হামলার শিকার হয় এবং ভবনটির সামনের অংশের গ্লাস ও বিভিন্ন অবকাঠামোতে ভাঙচুরের আলামত দেখতে পাওয়া যায়। স্থানীয়দের বরাতে জানা যায়, আন্দোলনকারী ছাত্র-জনতার একাংশ আজকে মোরশেদ আলম কমপ্লেক্সের সাইনবোর্ড খুলে সেখানে শহীদ আবু সাইদ কমপ্লেক্স লিখিত সাইনবোর্ড (ব্যানার) টাঙিয়ে দিয়েছে।

পাঠক: ৯৩০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ