বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মৃত্যু, পুলিশের হাতে আটক ৩

bijoyadmin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৪,২১৮

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে খুরশীদ আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত খুরশিদ আলম উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো. শহীদুল্লাহ (৬৫) তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে নিহত খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়া হবে।

পাঠক: ৪,২১৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ