Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php:27) in /home/noakhalirkhaborb/public_html/wp-includes/feed-rss2.php on line 8
জেলার খবর Archives - Noakhalirkhaborbd.com https://noakhalirkhaborbd.com/archives/category/জেলার-খবর নোয়াখালী থেকে প্রকাশিত পত্রিকা Wed, 02 Apr 2025 15:30:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.5 পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত https://noakhalirkhaborbd.com/archives/7587 https://noakhalirkhaborbd.com/archives/7587#respond Wed, 02 Apr 2025 15:30:50 +0000 https://noakhalirkhaborbd.com/?p=7587 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সোনাইমুড়ী ডিগ্রি লকলেজের সাবেক ভিপি মাহমুদ হাসান বিপ্লবের সভাপতিত্ত্বে আবুল কালাম ডালি ও আনোয়ারুল আজিমের যৌথ সঞ্চালনায় এই পুনর্মিলনীতে বক্তব্য রাখেন, ডাক্তার শরিফুল ইসলাম, সাংবাদিক নজির আহমে, মাকসুদ আলম, আশরাফ উল্লাহ শরীফ, নুর আলম সিদ্দিক, […]

The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সোনাইমুড়ী ডিগ্রি লকলেজের সাবেক ভিপি মাহমুদ হাসান বিপ্লবের সভাপতিত্ত্বে আবুল কালাম ডালি ও আনোয়ারুল আজিমের যৌথ সঞ্চালনায় এই পুনর্মিলনীতে বক্তব্য রাখেন, ডাক্তার শরিফুল ইসলাম, সাংবাদিক নজির আহমে, মাকসুদ আলম, আশরাফ উল্লাহ শরীফ, নুর আলম সিদ্দিক, কাজী নুরুন্নবী, আতাউর রহমান সজীব, সাব্বির আলম উজ্জল প্রমুখ।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ আলম বিপ্লব বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসী সহযোগিতা কামনা করেন।

The post পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7587/feed 0
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- https://noakhalirkhaborbd.com/archives/7579 https://noakhalirkhaborbd.com/archives/7579#respond Sat, 22 Mar 2025 20:16:04 +0000 https://noakhalirkhaborbd.com/?p=7579 চাটখিল প্রতিনিধি : গত ১৮ই মার্চ (মঙ্গলবার) সন্ধ‍্যায় যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলীনের ওমর রেস্টুরেন্টে জনাব মোঃ হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং শরিফ হোসেন নিরব ও কবির হোসেনের সঞ্চালনায় ‘চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক’এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির ছবিসহ তালিকা প্রকাশ করা হয়,এবং ইফতার ও দোয়ার মাহফিল অনুস্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নোয়াখালী সোসাইটির […]

The post চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
চাটখিল প্রতিনিধি :
গত ১৮ই মার্চ (মঙ্গলবার) সন্ধ‍্যায় যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলীনের ওমর রেস্টুরেন্টে জনাব মোঃ হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং শরিফ হোসেন নিরব ও কবির হোসেনের সঞ্চালনায় ‘চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক’এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির ছবিসহ তালিকা প্রকাশ করা হয়,এবং ইফতার ও দোয়ার মাহফিল অনুস্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক।
গেস্ট অব অনার-লক্ষীপুর সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী।
প্রধান বক্তা ছিলেন-মাঈন উদ্দীন নটু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
এসএম রহমত উল্ল‍্যাহ,হুমায়ন কবির,লিয়াকত হোসেন মামুন,হাজী আনোয়ার হোসেন লিটন,আবুল কাশেম,হারুনুর রশীদ বাবুল,মোঃনিজাম উদ্দীন ও নুর নবী চৌধুরী।
শুভেচ্ছা বক্তব‍্য রাখেন-রিয়াজ উদ্দীন চৌধুরী

আরো উপস্থিত ছিলেন-নুর আলম সেলিম,মোহাম্মদ হানিফ,মোঃফারুক,নোমান ছিদ্দীকি,হুমায়ন বাংঙ্গালী,সরাজ ইসলাম ও জাকির জুফিটার সহ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার ৯টি ইউনিয়ন ও পৌরসভার গন‍্যমান‍্য অনেক ব‍্যাক্তিবর্গ ।

ইফতার মাহফিলে সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেন-হুমায়ন

কবির,লিয়াকত হোসেন মামুন
এবং মাঈন উদ্দিন নটু।
মোঃ হেলাল উদ্দিন কে আহবায়ক এবং মো শরিফ হোসেন নিরব কে সদস‍্য সচিব করে ৮১ সদস‍্য বিশিস্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ছবিসহ তালিকা প্রকাশ করা হয়।
নব নির্বাচিত আহবায়ক কমিটি পবিত্র রমযানে ইফতার ও দোয়ার মাহফিলের মাধ‍্যমে সোসাইটির আনুস্ঠানিক কার্যক্রম শুরু করেন।নতুন আহবায়ক কমিটি উপজেলার সকলকে নিয়ে দলমত নির্বিশেষে একসংঙ্গে কাজ করার অংঙ্গীকার ব‍্যক্ত করেন।
ইফতার ও ডিনার শেষে হেলাল উদ্দীনের সমাপনী বক্ত‍ব‍্যের মাধ‍্যমে অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

The post চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7579/feed 0
আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ https://noakhalirkhaborbd.com/archives/7554 https://noakhalirkhaborbd.com/archives/7554#respond Fri, 25 Oct 2024 10:39:25 +0000 https://noakhalirkhaborbd.com/?p=7554 চাটখিল প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলার বৃত্তি পরীক্ষায় কেজি ওয়ান শ্রেণি থেকে সায়েম আফসারী আদিল ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। সে খিলপাড়া আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিলের হাতে আনুষ্ঠানিকভাবে আবৃত্তির সনদপত্র এবং বৃত্তি পাওয়ার সম্মানি তুলে দেন। সায়েম আফসারী […]

The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
চাটখিল প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলার বৃত্তি পরীক্ষায় কেজি ওয়ান শ্রেণি থেকে সায়েম আফসারী আদিল ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। সে খিলপাড়া আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিলের হাতে আনুষ্ঠানিকভাবে আবৃত্তির সনদপত্র এবং বৃত্তি পাওয়ার সম্মানি তুলে দেন।
সায়েম আফসারী আদিল চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামের ইউএসএ প্রবাসী মালেক আফসারী ও আয়েশা আক্তার রুম্পার ২ সন্তানের মধ্যে বড় সন্তান।
তার মা রূম্পা জানান,, আদিল বড় হয়ে মানুষের মত মানুষ হবে এটাই একমাত্র প্রত্যাশা তার এবং তার স্বামী মালেক আফসারীর।

The post আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7554/feed 0
ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  https://noakhalirkhaborbd.com/archives/7535 https://noakhalirkhaborbd.com/archives/7535#respond Wed, 23 Oct 2024 17:38:23 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7535 মোঃ নুর হোসাইন :  বাংলাদেশের আওয়ামিলীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মাজহারুল ইসলাম রাকিব, গণ অধিকারের কেন্দ্রীয় […]

The post ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
মোঃ নুর হোসাইন :
 বাংলাদেশের আওয়ামিলীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মাজহারুল ইসলাম রাকিব, গণ অধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের সহ আরো অনেকে।
মিছিল শেষে উপস্থিত ছাত্র সমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ ধর্ষনের সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্র সমাজ আজ আনন্দিত ও উল্লাসিত। তিনি আরো বলেন, আগামীকাল সকাল ১০ টায় জেলা শহর মাইজদীর সুপার মার্কেটের সামনে থেকে নোয়াখালীর সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে আনন্দ মিছিল করা হবে।

The post ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ  appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7535/feed 0
  ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ https://noakhalirkhaborbd.com/archives/7531 https://noakhalirkhaborbd.com/archives/7531#respond Wed, 23 Oct 2024 14:49:42 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7531 নুর হোসাইন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন  হাতিয়া উপজেলা নির্বাহী […]

The post   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
নুর হোসাইন

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন  হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা। তিনি বলেন, ৩ নম্বর হুশিয়ারি সংকেত চলার সাথে সাথে নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলা আছে। একই সাথে মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।

অপরদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে।  এ কারণে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গত বন্যায় বিভিন্ন সড়কে যে খাদাখন্দের সৃষ্টি হয়েছে সেগুলোতে পানি জমে গেছে। এছাড়াও কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন।

The post   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7531/feed 0
আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা https://noakhalirkhaborbd.com/archives/7526 https://noakhalirkhaborbd.com/archives/7526#respond Wed, 23 Oct 2024 04:22:33 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7526 নুর হোসাইন:: নোয়াখালীতে রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে ফ্যাসিবাদীরা আওয়ামীপন্থী নিকৃষ্ট শ্লোগান দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর ছাত্র-জনতা।   আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সেক্রেটারি ও নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজারের কক্ষে […]

The post আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
নুর হোসাইন::

নোয়াখালীতে রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে ফ্যাসিবাদীরা আওয়ামীপন্থী নিকৃষ্ট শ্লোগান দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর ছাত্র-জনতা।

 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সেক্রেটারি ও নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজারের কক্ষে তালা লাগিয়ে দেয়৷ এসময় তালা দেওয়া হয় আরো দুই আওয়ামী আইনজীবীর কক্ষেও। যারা গতকাল আদালতে আওয়ামিলীগের পক্ষে শ্লোগান দিয়েছিল।

 

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, উকিল লীগের জায়গা নোয়াখালীতে হবেনা। যারা গণহত্যাকারী, খুনিদের পক্ষে আদালতে দাঁড়ায়, যারা দালালি করে তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ আপনারা নৈতিকতা হারিয়েছেন। বাংলাদেশের মানুষ কোনভাবেই সন্ত্রাসী, খুনী ছাত্রলীগ আওয়ামিলীগের পুনর্বাসন মেনে নিবেনা। এসময় আরো বক্তব্য রাখেন নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, হাসিবুল ইসলাম, নোয়াখালী কলেজের সমন্বয়ক মাজহারুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার বিন আজিজ।

 

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, গতকাল নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক হত্যা মামলায় রিমান্ডের জন্য আদালতে তোলা হয়, আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেসময় আদালত প্রাঙ্গনে ৭০/৮০ জন লোক আওয়ামীপন্থী বিভিন্ন শ্লোগান দেয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

 

 

 

The post আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7526/feed 0
  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল https://noakhalirkhaborbd.com/archives/7523 https://noakhalirkhaborbd.com/archives/7523#respond Mon, 21 Oct 2024 17:37:41 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7523 নোয়াখালী ব্যুরো নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক মো.খোকন (১৭) নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এই আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম ও […]

The post   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
নোয়াখালী ব্যুরো

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক মো.খোকন (১৭) নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এই আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো.সাবজেল হোসেন।

এর আগে, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সাবেক এমপি একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই সময় আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে নিহত ট্রাকশ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন। ওই মামলায় বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে জমায়েত হন বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা। ট্রাকশ্রমিক খোকন সেসময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেলসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালায়। সেসময় একরামুলসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে খোকন গুলিবিদ্ধ হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, খোকনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

The post   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7523/feed 0
নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান https://noakhalirkhaborbd.com/archives/7520 https://noakhalirkhaborbd.com/archives/7520#respond Mon, 21 Oct 2024 17:36:29 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7520 নোয়াখালী ব্যুরো: নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মিরা জয়বাংলা স্লোগান দিয়েছেন। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মিদের এমন ভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, এদিন সকালে ট্রাক […]

The post নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
নোয়াখালী ব্যুরো:

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মিরা জয়বাংলা স্লোগান দিয়েছেন। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মিদের এমন ভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, এদিন সকালে ট্রাক শ্রমিক মো.খোকন হত্যা মামলায় আদালতে শুনানির জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদলত প্রাঙ্গণে আওয়ামীলীগের ১০০-১৫০ জন নেতাকর্মি সমবেত হন। পরে শুনানি শেষে আদালত থেকে সাবেক এমপি একরামুলকে কারাগারে নেওয়ার সময় নেতাকর্মিরা সাবেক এমপি একরামের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। ওই সময় নেতাকর্মিরা ‘একরাম ভাই ভয় নাই রাজ পথে ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজ পথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব লও লও লও সালাম’ বলে স্লোগান দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন, আমাদের আইনজীবী ফোরামের বিষয়টি নজরে রাখা উচিত ছিল, তারা ভুল করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক কোর্টে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। এমপি একরামের রিমান্ডের আবেদনের বিষয়টি আমাদের জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তখন আমি স্কটে সামনে ছিলাম। পিছনে কি হয়েছে বলতে পারিনা।

প্রসঙ্গত, সোমবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১ নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাকশ্রমিক মো.খোকন নিহতের ঘটনায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সাবেক এমপি একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই সময় আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। গত ৮ সেপ্টেম্বর নিহত ট্রাক শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি করেন।

The post নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7520/feed 0
হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন https://noakhalirkhaborbd.com/archives/7516 https://noakhalirkhaborbd.com/archives/7516#respond Sat, 19 Oct 2024 14:41:51 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7516 হাতিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। বিজ্ঞাপন বণিক সমিতির এ নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে মাহমুদ আব্বাস ও চেয়ার প্রতীক নিয়ে মাকছুদুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করেন। এবং […]

The post হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
হাতিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়।

বিজ্ঞাপন

বণিক সমিতির এ নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে মাহমুদ আব্বাস ও চেয়ার প্রতীক নিয়ে মাকছুদুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করেন। এবং সেক্রেটারি পদে জামসেদ উদ্দিন কলম প্রতীক, জসীম উদ্দিন ছাতা প্রতীক ও মাকছুদুর রহমান আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ নির্বাচনে হরিণ প্রতীকে ১৩০টি ভোট পেয়ে মাহমুদ আব্বাস সভাপতি ও কলম প্রতীকে ৫২টি ভোট পেয়ে জামসেদ উদ্দিন সেক্রেটারী নির্বাচিত হন।

এছাড়া টেলিফোন প্রতীকে ৮৫ টি ভোট পেয়ে মো. আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক , মেসওয়াক প্রতীকে ৮০ ভোট পেয়ে মোহাম্মদ আলী দফতর সম্পাদক এবং মাইক প্রতীকে ৮১ ভোট পেয়ে মো. আরিফ উদ্দিন প্রচার সম্পাদক নির্বাচিত হন। অর্থ সম্পাদক নিজাম উদ্দিন আলনারী প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

সদস্য পদে মো. সোহেল উদ্দিন মোটর সাইকেল প্রতীকে ৬৬ ভোট, মনির উদ্দিন আপেল প্রতীকে ৩৭ ভোট এবং নাসির উদ্দিন মোরগ প্রতীকে ২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

The post হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7516/feed 0
৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  https://noakhalirkhaborbd.com/archives/7513 https://noakhalirkhaborbd.com/archives/7513#respond Sat, 19 Oct 2024 14:40:12 +0000 https://dainiknoakhalibarta.com/?p=7513 মোঃ নুর হোসাইন :  ১৯৭১ সালের পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে। কিন্তু ৭২-৭৫ শেখ মুজিবের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী এদেশের মানুষের ব্যক্তিস্বাধীনতা, বেঁচে থাকার অধিকার এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ও নোয়াখালীর […]

The post ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
মোঃ নুর হোসাইন : 
১৯৭১ সালের পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে। কিন্তু ৭২-৭৫ শেখ মুজিবের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী এদেশের মানুষের ব্যক্তিস্বাধীনতা, বেঁচে থাকার অধিকার এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ও নোয়াখালীর কৃতি সন্তান আবদুল হান্নান মাসউদ।
আজ ১৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলে মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও এক দফা দাবি আদায়ের ঘোষক আব্দুল হান্নান মাসুদের সেনবাগে শুভ আগমন উপলক্ষে ছাত্র-জনতার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সম্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালীর নোয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম, আফসার বিন আজিজ, ছাত্র প্রতিনিধি কামরুজ্জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি জুনাইদ হোসেন জিহাদ, মেহেরাব হোসেন,সহ আরো ছাত্র-জনতা, অভিভাবক, এলাকাবাসী।

The post ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  appeared first on Noakhalirkhaborbd.com.

]]>
https://noakhalirkhaborbd.com/archives/7513/feed 0