The post ড্রোন-রকেট হামলা: মণিপুরে কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। তাদের এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের দুটি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণপুরে ড্রোন হামলায় আরকে রাবিই নামের ৭৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
রাজ্যটির রাজধানী ইম্ফালের পরিস্থিতি আজ সোমবারও উত্তপ্ত ছিল। কুকিরা কোতুর্ক নামের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখান গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যেসব কুকি বিদ্রোহী হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে হামলায় অন্তত তিনটি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশের আইজি, ডিআইজি কাজ করছেন। বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা।
মণিপুরে যখন বিদ্রোহীদের দমনে সেখানকার প্রশাসন ব্যস্ত। তখনই রাজ্যটির রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা কেন্দ্রীয় পুলিশ ফোর্সের একটি গাড়িকে ধাওয়া দিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তারা সাতরঙা পতাকা টাঙিয়ে দিয়েছে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
The post ড্রোন-রকেট হামলা: মণিপুরে কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post দিল্লিতে ভারী বর্ষণ: ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ, হতাহত ৬ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। শুক্রবার (২৮ জুন) সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদ ভেঙে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। পরে দিল্লির দমকল বিভাগকে খবর দিলে তারা এসে উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ে এক নম্বর টার্মিনালে পার্কিয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। একটি গাড়ির ভেতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে।
দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। এক অফিসিয়াল বিবৃতিতে, দিল্লি বিমানবন্দর বলেছে যে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর পুরানো প্রস্থান ফোরকোর্টের ছাউনির একটি অংশ “আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে” ভেঙে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “জরুরী পরিষেবার সদস্যরা ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেয়ার জন্য কাজ করছে। এ ঘটনার ফলে, টার্মিনাল ১ থেকে সব ধরণের প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে।”
The post দিল্লিতে ভারী বর্ষণ: ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ, হতাহত ৬ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিপুল ভোট, বিপক্ষে দাঁড়াল যে ৯ দেশ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস হওয়ার পর এবার এটি বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। কারণ কোনো দেশকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র সংস্থাটির নিরাপত্তা পরিষদ নিতে পারে।
সাধারণ পরিষদের ভোটের ফলাফলে দেখা গেছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ ১৪৩টি দেশ। আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া রাষ্ট্রগুলো হলো—আর্জেন্টিনা, চেচনিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নাউরু, পলাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র।
এদিকে ভোটদানে বিরত থাকা দেশগুলোর বেশির ভাগই ইউরোপের। এর মধ্যে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফিজি, ফিনল্যান্ড, জর্জিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, রোমানিয়া এবং ইউক্রেন বিশেষভাবে উল্লেখযোগ্য। ভোটদানে বিরত ছিল উত্তর আমেরিকার দেশ কানাডাও।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব উত্থাপন করা হলে, যুক্তরাষ্ট্র এতে ভেটো দেবে। এর আগে গত এপ্রিলেও জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার প্রস্তাবে ফিলিস্তিনকে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
The post জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিপুল ভোট, বিপক্ষে দাঁড়াল যে ৯ দেশ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post প্রবাসী ও সৌদির নাগরিকদের জন্য কমল হজের খরচ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>অভ্যন্তরীণ হাজি, নাগরিক এবং প্রবাসীদের জন্য দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হজ ও উমরাহ মন্ত্রণালয় হজের নিবন্ধন প্রক্রিয়া নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে চূড়ান্ত করেছে। এরমাধ্যমে খুব সহজেই হজের নিবন্ধন করা যাবে। এছাড়া এবার অভ্যন্তরীণ হাজি— নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে।
এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে। যার মধ্যে একটি হলো ‘কম খরচের’ প্যাকেজ। এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি অর্থে ৯২ হাজার টাকা।
এছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি হজ ও উমরাহ মন্ত্রণালয়।
২০১০ সালে হাজিদের পরিবহণের জন্য আল মাসেয়ার ট্রেন সার্ভিস চালু করা হয়। এই সার্ভিসের ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র নগরী মক্কার সঙ্গে সৌদির অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে। এই রুটের সর্বশেষ স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত। এই স্থানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর নিক্ষেপ করেন হাজিরা।
আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে। তবে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। অন্যবার পবিত্র মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হতো। তবে এবার নিয়ম করা হয়েছে, যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।
সূত্র: গালফ নিউজ
The post প্রবাসী ও সৌদির নাগরিকদের জন্য কমল হজের খরচ appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post ‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আ.লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু appeared first on Noakhalirkhaborbd.com.
]]>থিম ‘স্মার্ট বাংলাদেশ’ আর ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগান নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনী ইশতেহার-২০২৪ অনুষ্ঠান শুরু করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান চলছে।
ইশতেহারে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আগামী মেয়াদে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে তাদের কর্মপরিকল্পননা তুলে ধরা হয়েছে। ২০০৯ থেকে ২০২৩ সালের শাসনামলকে ‘উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় বাংলাদেশ’ বলা হয়েছে।
ইশতেহার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক।
এদিকে আবারও ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগ। এ বিষয়গুলোসহ দলটির নির্বাচনী ইশতেহারে মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের ইশতেহারে যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে-
১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
The post ‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আ.লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post প্রাথমিকে ক্লাস সকাল ৯টা থেকে সোয়া চারটা appeared first on Noakhalirkhaborbd.com.
]]>২০২৪ সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন রুটিনে ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত এ রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন বছরে এক শিফটের স্কুলগুলোতে সকাল নয়টায় শুরু হয়ে চলবে সাড়ে তিনটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত।
নতুন পাঠ-পরিকল্পনা অনুযায়ী আসছে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষকদের।
এনসিটিবি জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।
উল্লেখ্য আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এবছর শুধু ১ম প্রথম শ্রেণীতে নতুন কারিকুলাম এর পাঠদান করা হয়েছে।
রুটিনে শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা
• ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে মোট কর্ম-দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিনের আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর বার্ষিক শিখন সময়ের সঙ্গে সমন্বয় করে মাস-ভিত্তিক বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
* শিখন ঘাটতি পূরণে বার্ষিক পাঠ পরিকল্পনায় প্রতি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক পাঠের পুনরালোচনা রাখা হয়েছে।
• নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পাঠ শেষ করতে বার্ষিক পাঠ পরিকল্পনা বিদ্যালয়ের জন্য একটি গাইড লাইন। তবে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা অনুসারেও পাঠ বিভাজন করতে পারবেন, এক্ষেত্রে অবশ্যই শিক্ষাবর্ষের মোট কর্ম-দিবসের মধ্যে কার্যকরভাবে পাঠ্যপুস্তকের সমগ্র বিষয়বস্তু পড়ানো শেষ করতে হবে।
• বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠন সামগ্রী (এস আর এম) ব্যবহার করবেন।
• ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়নের অর্ধ-বার্ষিক এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।
• ৪র্থ ও ৫ম শ্রেণিতে তিনটি প্রান্তিকের নির্ধারিত সময় ও সিলেবাসে সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। উল্লেখ্য যে, এক প্রান্তিকের সিলেবাস অন্য প্রান্তিকে অন্তর্ভুক্ত হবে না।
• ৪র্থ ও ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়ন চলাকালীন ১ম, ২য় ও ৩য় শ্রেণির পাঠের পুনরালোচনা চলমান থাকবে
The post প্রাথমিকে ক্লাস সকাল ৯টা থেকে সোয়া চারটা appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post কর্মসূচি পেছালো হেফাজত, তবে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিভিন্ন দাবিতে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিলো হেফাজতে ইসলাম। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই সমাবেশ স্থগিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
অপরদিকে একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।
এ ছাড়া নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।
ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।
The post কর্মসূচি পেছালো হেফাজত, তবে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব appeared first on Noakhalirkhaborbd.com.
]]>সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের যে দিকনির্দেশনা তা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, যত নাশকতা ও সহিংসতা হচ্ছে বা মামলা হচ্ছে, সেই আসামিদের আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। আমরা দশটির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার, বেশ কিছু দেশীয় অস্ত্র গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি।
নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, যে বা যারা নির্বাচনের সহিংসতা বা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাকে আইনের আওতায় নিয়ে এসেছি। প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।
The post নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post নির্বাচনের ফলই বলে দেবে, বিরোধী দল কে হবে: কাদের appeared first on Noakhalirkhaborbd.com.
]]>আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলই বলে দেবে কে বিরোধী দল হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাঁচ বছর পর পর নির্বাচন। এক সরকার আরেক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই সাংবিধানিক ধারা। নির্বাচনের টার্ন আউট দেখেই বোঝা যাবে কেমন হয়েছে। তবে এবার ভোটার সন্তোষজনক হবে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচনবিরোধীদের অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ। আমাদের কথাই তারা বেশি শুনেছেন।
তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলার মাঠে ভুয়া হয়ে গেছে বিএনপি। যে নারী দেখতে ভালো না, তার চলন বাঁকা, বিএনপির অবস্থা এই। নজরুল ইসলাম খানকে বলে দিও, পাগলের সুখ মনে মনে।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলে কোনো সমস্যা নাই বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, টিআইবি বিএনপির শাখা সংগঠন। মতাদর্শ একই তাদের।
The post নির্বাচনের ফলই বলে দেবে, বিরোধী দল কে হবে: কাদের appeared first on Noakhalirkhaborbd.com.
]]>The post আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: প্রধানমন্ত্রী appeared first on Noakhalirkhaborbd.com.
]]>আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার সময় আমি এবং আমার ছোটবোন বিদেশে ছিলাম। সে কারণে আমরা প্রাণে বেঁচে যাই। দীর্ঘ ৬ বছর আমরা রিফিউজি হিসেবে প্রবাস জীবন কাটাতে বাধ্য হই। ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনগণের সমর্থন নিয়ে আমি দেশে ফিরে আসি। অবৈধভাবে ক্ষমতাসীন সরকার, জাতির পিতার হত্যাকারী ও ষড়যন্ত্রকারী এবং যুদ্ধাপরাধীদের সব রক্ত চক্ষু উপেক্ষা করেই আমি দেশে ফিরে আসি।
তিনি বলেন, ১৯৯৬ সালের ২৩ জুন থেকে ২০০১ সালের ১৫ জুলাই – এই ৫ বছর পূর্ণ করে ২৬ বছর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরা ধান ও দানাদার শস্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা প্রবর্তন এবং বর্গাচাষিদের বিনা জামানতে কৃষি ঋণ প্রদান করি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এবং নানা চক্রান্তের ফসল হিসেবে বিএনপি-জামায়াত-জোট ক্ষমতার মসনদে আরোহণ করে। এরপরেই দেশে বিপর্যয় নেমে আসে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে ২২ নেতা-কর্মীকে হত্যা এবং ৫০০’র বেশি মানুষকে আহত করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের ইশতেহারে যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে-
১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
The post আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: প্রধানমন্ত্রী appeared first on Noakhalirkhaborbd.com.
]]>