বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে আবদুল মালেক উকিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পাঠক: ৬৯৬

নুর হোসাইন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের ৩৭তম মৃত্যু বার্ষিকী নোয়াখালীতে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯ টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে জেলা কোর্ট মসজিদে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।
বাদ জোহর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের উদ্যোগে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিকালে বাদ আছর জেলা শহরের মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
আবদুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সুধারামের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজাপুর থেকে রাজপথের এই জাতীয় নেতা ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তারিখঃ ১৭/১০/২০২৪ইং

পাঠক: ৬৯৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ