বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

১০ কেজি গাঁজা,ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেটঃ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ পাঠক: ৭৬২

ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীর সেনবাগে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার (৫ অক্টোবর) ভোর রাতের দিকে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।
পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পাঠক: ৭৬২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ