বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৮২৮

মোঃ নুর হোসাইন :
‘জলবায়ু সুবিচার চাই, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করো, ভবিষ্যতের জন্য বিনিয়োগ চাই, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি কর’ সহ নানা স্লোগান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে ও নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে নোয়াখালীতে র‍্যালি এবং মানববন্ধন করা হয়েছে।

এক্টিভিস্ট বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও।
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা জানিয়ে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারন এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ক্ষাত প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পশ্চিমা বিশ্বের সম্পদশালী দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। তাদের পূজিবাদী মনোভাবের কারনে পৃথিবী ধ্বংসের মুখে।

এসএইচবিও’র নির্বাহী সদস্য নাহিদা সুলতানা ইতু জানান, ভবিষ্যতের জন্য জলবায়ু ও জ্বালানি সুরক্ষিত একটি বাংলাদেশ দেখতে চাই। পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের জন্য সরকার ও বিনিয়োগকারীদের আহবান জানান তিনি। এসএইচবিও’র কার্যনির্বাহী পরিষদের সদস্য শামসুল আলম ফারুক জানান, সর্বোচ্চ কার্বণ নির্গমনকারী আর্থিক প্রতিষ্ঠান ও দেশগুলির কাছে অবিলম্বে জীবাশ্ম-তহবিল বন্ধ করা সহ জলবায়ু সংকটের কারণে ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলির জন্য জলবায়ু ক্ষতিপূরণের অর্থায়ন নিশ্চিত করতে হবে।

পাঠক: ৮২৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ