বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হসপিটালে আহতদের দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন সমন্নয়করা

আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৭৫৩

মোঃ নুর হোসাইন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আহত কয়েকজনকে দেখতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যান নোয়াখালীর ছাত্র সমন্বয়করা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া চিকিৎসাধীন নাজিম উদ্দীন সহ কয়েকজনের খোঁজখবর ও চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে হাসপাতালে ছুটে যান নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, নোবিপ্রবি সমন্বয়ক বনি আমিন সহ কয়েকজন শিক্ষার্থীরা৷ এসময় তারা আহতদের সাথে কথা বলেন, এবং ডাক্তারদের সাথে কথা বলেন। গুলিবিদ্ধ হয়ে পা হারানো নাজিমের সাথে কথা বলতে গিয়ে একপর্যায়ে সমন্বয়করা আবেগাপ্লুত হয়ে পড়েন।

নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, শহীদ ও আহতরা আমাদের সম্পদ এবং প্রেরণায় জায়গা। আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের দায়িত্ব নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিজেদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সব সময় তাদের পাশে থাকবো। এসময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের সংগ্রাম অব্যাহত থাকবে।

পাঠক: ৭৫৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ