বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হাতিয়ায় ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

আপডেটঃ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ৬৯০

স্টাফ রিপোর্টার,
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি তদন্ত মনিরুজ্জামান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় হাতিয়া থানায় তার সন্ধান না পাওয়ায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ মো. কদর শেখ (১৮) নড়াইলের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং নিলকন্ঠ জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই নিলকন্ঠ জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন কদর শেখ জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি তদন্ত মনিরুজ্জামান এর সাথে কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ কদর শেখের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে।এদিকে কোষ্ট গাড সূএে জানা যায় কদর শেখ কে উদ্দার এর জন্য তারা তল্লাশি চালিয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ।

পাঠক: ৬৯০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ